ধুনটে শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

S M Ashraful Azom
ধুনটে শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ৩টার দিকে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।

ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক রকিবুল হাসান বিদ্যুৎ, ধুনট পৌরসভার কাউন্সিলর ফজলুল হক সোনা, ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শহিদুল ইসলাম, জিঞ্জিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও পুর্ব ভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান