রাজারহাটে তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

S M Ashraful Azom
রাজারহাটে তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাম মোস্তফা রাঙ্গা: ১৮ জানুয়ারি শনিবার বাদ আছর হতে কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ী গ্রামের বাঙ্গালপাড়ায় ইয়াকুব আলী খন্দকারের বাড়ীর উঠানে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন কুড়িগ্রাম বাছড়া আজিজিয়া সিনিয়র মাদরাসার আরবী প্রভাষক, কুড়িগ্রাম জেলা মোফাচ্ছের পরিষদের সভাপতি ও রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম মাওলানা মোঃ সিরাজুল ইসলাম ফারুকী এবং দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন লালমনিরহাট সদর উপজেলার মহিন্দ্রনগর ইউনিয়নাধীন বাজে মজরাই পশ্চিম হাতুড়া কাওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ আব্দুল হাই সিদ্দিকী।

বিশেষ বক্তা হিসেবে আলোচনা করবেন জাতীয় পর্যায়ে পুরষ্কারপ্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী তারিক বিন আজাদ ও তৃতীয় বক্তা হিসেবে আলোচনা করেন কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক। মাহফিলে সভাপত্বি করবেন মোঃ ইয়াকুব আলী খন্দকার। মাহফিলটি পরিচালনা করেন গোলাম মোস্তফা রাঙ্গা। মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আন-নাহদা শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান