
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে উপজেলা সম্মেলনকক্ষে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
রৌশন ইদ্রিস অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন আকন্দের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক হামিদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, নিলক্ষিয়া সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মমিন, আজাদ আলোকিত বিশেষায়িত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার, দুস্থ প্রতিবন্ধী কারিগরি ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষক লালমনি আক্তার ।
বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে ২১০ জন শিক্ষার্থীর মাঝে ১৮ লাখ ৩৪ হাজার ২০০ টাকার শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।