রৌমারীতে হতদরিদ্র পরিবার ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

S M Ashraful Azom
রৌমারীতে হতদরিদ্র পরিবার ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সেলিনা আহমেদ ফাউন্ডেশনের শুভ উদে¦াধন করা হয়েছে। ২৮ জানুয়ারি (মঙ্গলবার) সকালের দিকে উপজেলার মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি এ ফাউন্ডেশনের শুভ উদে¦াধন করেন।

পরে আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সেলিনা আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শানজিদা আহমেদ শিমু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা যুবলীগের সভাপতি হারুনর রশিদ হারুন, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় চেয়ারম্যান শানজিদা আহমেদ তার বক্তব্যে বলেন, আমার মূল লক্ষ্য আমার মৃত মায়ের নামে (সেলিনা আহমেদ ফাউন্ডেশ) বাংলাদেশের প্রত্যেকটি এলাকার হতদরিদ্র মানুষের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, সেক্ষেত্রে বিত্তবান ব্যক্তিদের কাছে সহযোগিতা কামনা করছি।

আলোচনা সভা শেষে, ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ধর্মীয় শিক্ষা উপকরণসহ কোরআন শরিফ, জায়নামাজ, হিজাব, তসবিহ, পানি পানের মগ ও তৈরি খাবার বিতরণ করা হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান