ইসলামপুরে বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিল্টন টুনামেন্ট

S M Ashraful Azom
ইসলামপুরে বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিল্টন টুনামেন্ট
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুর ইসলামপুরে বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ‘মুজিব বর্ষ’ উপলক্ষে উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে। ১১ জানুয়ারি উপজেলা অফিসার্স ক্লাব মাঠে ‘বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ শুরু হয়। সোমবার রাতে টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের  সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড,জামান আব্দুন নাছের বাবুল। তিনি বলেন, শরীর সুস্থ রাখার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। যাঁরা শুধু পড়াশোনাই করেন, তাঁদের মধ্যে একধরনের একঘেয়েমি চলে আসে। এ জন্য পড়াশোনা পাশাপাশি খেলাধুলাও করতে হবে। 

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আঃ সালাম,ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি জামাল আবদুন নাছের চৌধুরী চার্লেস,যুগ্ম সাধারণ সম্পাদক উপাদক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,মাকছুদুর রহমান আনছারী,উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম,চেয়ারম্যান আঃ মালেক,ইফতেখার আলম বাবুল,খোরশেদ আলম প্রমূখ। কোয়াটার ফাইনালে সোবাহান দল বনাম বাপ্পি দলের প্রতিদ্বন্ডিতা হয়। এতে বাপ্পি দল বিজয়ী হয়ে সেমি ফাইনালে উত্তিন্ন হয়। এ সময় হাজারো দর্শক খেলা উপভোগ করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান