আগামী ২২ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসি’র বৈঠক

S M Ashraful Azom
আগামী ২২ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসি’র বৈঠক
সেবা ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন উপলক্ষে আগামী ২২ জানুয়ারি বিকেল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১) মোহাম্মদ মোরশেদ আলম) স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক আগামী ২২ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম (বেইজমেন্ট- ২), নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনাররাও বৈঠকে উপস্থিত থাকবেন।

ইসি সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার (অবসরপ্রাপ্ত) শাহাদাত হোসেন চৌধুরী ও ইসির সিনিয়র সচিব মো. আলমগীর উপস্থিত থাকবেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান