রংপুর রেঞ্জ পুলিশে কুড়িগ্রাম ট্রাফিক বিভাগ শ্রেষ্ঠ

S M Ashraful Azom
রংপুর রেঞ্জ পুলিশে কুড়িগ্রাম ট্রাফিক বিভাগ শ্রেষ্ঠ
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: দুর্ঘটনা রোধ, যানজট নিরসন, ট্রাফিক শৃংখলা রক্ষা ও হেলমেট ব্যবহারে অনন্য সাফল্য অর্জন করায় ৫ম বারের মত কুড়িগ্রাম ট্রাফিক বিভাগ রংপুর রেঞ্জ পুলিশে শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগের মর্যাদা পেয়েছে।

এ উপলক্ষে বিকেলে রংপুর রেঞ্জে মাসিক অপরাধ ও আইনশৃংখলা পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ হিসেবে কুড়িগ্রামের পক্ষে টিআই জাহিদ সারোয়ারের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট তুলে দেন রংপুর রেঞ্জের ডিআইজ দেবদাস ভট্টাচার্য। এসময় কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানসহ রেঞ্জের সকল পুলিশ সুারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম পুলিশ বিভাগ সড়কে শৃঙ্খলা ফেরাতে অনুকরণীয় বেশ কয়েকটি উদ্যোগ গ্রহন করে। ফলে শৃঙ্খলা ফেরে সড়ক, মহাসড়ক ও যানবাহন চলাচলে। দেয়া হয় যানবাহন চালক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ। সৃজণশীল উদ্যোগগুলো নাড়া দেয় সর্ব-মহলে। বিশেষ করে মোটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে সফলতা, যানবাহন চলাচলে শৃঙ্খলা আনয়ন, নো-হেলমেট নো-পেট্রোল প্রথা চালু, দুর্ঘটনা রোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টিতে কুড়িগ্রাম পুলিশ অনন্য ভুমিকা রাখায় এ গৌরব অর্জন করে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান