ইসলামপুরে একাডেমী ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

S M Ashraful Azom
ইসলামপুরে একাডেমী ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।  জামালপুরের ইসলামপুরে কুমিরদহ উচ্চ বিদ্যালয়ের  চারতলা একাডেমী ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২কোটি ৮৮লাখ টাকা ব্যয়ে নির্মান কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।

এ উপলক্ষে রবিবার বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি পলবান্ধা ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন স্বাধীন,সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন, অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস।

অন্যানের মধ্য সাবেক চেয়ারম্যান এনামুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তার,উপজেলা আ'লীগের ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান ইকামা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ,সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কুমিরদহ উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মাজেদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে ছাত্রলীগ জন্ম বার্ষিকী উদযাপনে কেক কাটা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান