
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ১ জানুয়ারি সারাদেশের ন্যায় বই উৎসব পালিত হয়েছে। বই উৎসব উপলক্ষ্যে বকশীগঞ্জ উলফাতুন্নেছা বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
বই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকার। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ডা. স্নিগ্ধা দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সুশীল বর্মন, ইংরেজী শিক্ষক গোলাম মোস্তফা মানিক , উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ সকল শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলার প্রতিটি বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।