বিশ্ব ইজতেমার মুসল্লিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

S M Ashraful Azom
বিশ্ব ইজতেমার মুসল্লিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
সেবা ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে আজ থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আসা মুসল্লিদের স্বাস্থ্যসেবা দিতে ৮টি ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। প্রতিটি ক্যাম্পে পর্যাপ্ত ওষুধ রয়েছে। মুসল্লিদের দেয়া হচ্ছে জরুরি সেবা।

সিভিল সার্জন ঢাকার উদ্যোগে ২টি ও সিভিল সার্জন গাজীপুরের উদ্যোগে ৬টি মোট ৮টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

ইজতেমার সময় প্রতিদিন ২৪ ঘণ্টা মুসল্লিদের এ মেডিকেল কেয়ার সেন্টার থেকে সব ধরনের ওষুধ ও চিকিৎসা ফ্রিতে দেয়া হবে।

ক্যাম্পটির দায়িত্বে থাকা ডা. সাইফুর রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, এ সময়টাতে অনেকেই শীতজনিত বিভিন্ন রোগে ভোগেন। তাই মুসল্লিদের জরুরি সেবা দিতেই এই ক্যাম্প স্থাপন করা হয়েছে।

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার ফজরের নামাজের পর ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান