দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন স্বাস্থ্যমন্ত্রীর এপিএস

S M Ashraful Azom
দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন স্বাস্থ্যমন্ত্রীর এপিএস
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সহকারী একান্ত সচিব (এপিএস) ড. শেখ মোহাম্মদ আরিফুর রহমান শেখকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

তাকে অব্যাহতি দিয়ে গত ১৫ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ২০১৯ সালের ২২ জানুযারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখার এক অফিস আদেশে সিনিয়র সহকারী প্রধান (স্বাস্থ্য-৭) ড. শেখ মোহাম্মদ আরিফুর রহমান শেখকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে মন্ত্রীর সহকারী একান্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছিল। এখন তাকে মন্ত্রীর সহকারী একান্ত সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম তাকে তলব করে চিঠি পাঠান। তার বিরুদ্ধে বিদেশে প্রশিক্ষণের নামে অর্থ লোপাট এবং বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়াসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে বলে ওই চিঠিতে বলা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান