
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীর বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ ও বিদায়ী অনুষ্ঠান পালিত হয়েছে। অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণীর নবীণ শিক্ষার্থীদের বরণ ও ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরের দিকে নিজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। অত্র অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আকতার শিউলীর সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতী, রাজিবপুর উপজেলার প্রকৌশলী জিন্নাত আলী, রৌমারী থানার এস আই আব্দুল মতিনসহ অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল হক প্রমূখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক সাইদুর রহমান, শফিকুল ইসলাম, মাইদুল ইসলাম, শিউলী খাতুনসহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে দোয়া মাহফিল ও মানপত্র পাঠ করার আগে বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া এবং বিদায়ী শিক্ষার্থীদের রজনী গন্ধ্যার স্টিক প্রদান করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।