পূজার দিনে ভোট হওয়ায় আমি সত্যি অনেক দুঃখিত: তাপস

S M Ashraful Azom
পূজার দিনে ভোট হওয়ায় আমি সত্যি অনেক দুঃখিত তাপস
সেবা ডেস্ক: ভোটের তারিখ পরিবর্তনের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমি সত্যি অনেক দুঃখিত বিষয়টির জন্য। পঞ্জিকা অনুযায়ী হয়তো নির্বাচন কমিশনের ভুল হয়ে গেছে।

তিনি বলেন, তারপরেও আমরা তাদের (সনাতন ধর্মালম্বী) প্রতি সহানুভূতিশীল। যেহেতু নির্বাচনে তারিখ নির্ধারিত হয়ে গেছে তাই আমাদের গণসংযোগ চালিয়ে যেতে হবে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, গত পাঁচদিন ধরে আমরা যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি তাতে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের ঢাকার উন্নয়নের দেওয়া পাঁচ দফা উন্নয়ন পরিকল্পনা জনগণ সাদরে গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি আগামী ৩০ তারিখে বিপুল ভোটে নৌকার বিজয় হবে। দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকেই আমরা কাজ শুরু করবো একটি উন্নত ঢাকা গড়তে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান