ময়মনসিংহে রেলের বগি লাইনচ্যুত, প্রাণে বাঁচলো ১৫০ খেলোয়াড়

S M Ashraful Azom
ময়মনসিংহে রেলের বগি লাইনচ্যুত, প্রাণে বাঁচলো ১৫০ খেলোয়াড়
সেবা ডেস্ক: চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি ময়মনসিংহের গৌরীপুরে লাইনচ্যুত হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ১৫০ জন খেলোয়াড়।

বুধবার রাতে গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে। রেলস্টেশন মাস্টার আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে আসার পর এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে ১৫০ জন খেলোয়াড় ও ২০ জন কর্মকর্তা ছিলেন। তবে তাদের কোনো ক্ষতি হয়নি।

এদিকে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে জারিয়া, মোহনগঞ্জ ও ভৈরব লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান