মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, নিহত ৮০ মার্কিন সেনা

S M Ashraful Azom
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, নিহত ৮০ মার্কিন সেনা
সেবা ডেস্ক: আজ বুধবার ভোরে 'শহীদ সোলাইমানি' হামলায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট, ইরানের নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রও মোকাবিলা করতে পারেনি। এমনটাই দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির দাবি, প্রতিটি ক্ষেপণাস্ত্রই মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। এ হামলায় ৮০ মার্কিন সেনা নিহত ও আরো ২০০ জন আহত হয়েছে। এছাড়া হামলায় মার্কিন ঘাঁটিতে অবস্থিত জঙ্গিবিমান, ড্রোন ও হেলিকপ্টারসহ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ সনদ অনুযায়ী জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেয়া হয়েছে। আইন আল আসাদ ঘাঁটি থেকেই ড্রোন উড়িয়ে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান