উন্নয়ন ভাবনায় ইসলামপুরে আ’লীগের বিশাল জনসভা

S M Ashraful Azom
উন্নয়ন ভাবনায় ইসলামপুরে আ’লীগের বিশাল জনসভা
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : সার্বিক উন্নয়ন ভাবনায় নিয়ে জামালপুরের ইসলামপুরে আ’লীগের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড  আওয়ামীগেরর আয়োজনে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন আগামীর করণীয় বিষয়ক দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি ওই ইউনিয়নের তৃণমূল পর্যায়ের অসমাপ্ত উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন হবে বলে জানান।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস ছালাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আঃ রাজ্জাক লালমিয়া,যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ,চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,উপজেলা ছাত্রলীগ সভাপতি রকিব চৌধুরী,সা.সম্পাদক আলহাজ মিয়া।

গাইবান্ধা ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সঞ্চালনা অন্যানের মধ্যে জামালপুর পপ কর্মচারী সমিতির সা.সম্পাদক আসাদুল হক দুলাল ইউনিয়নের মহা বিদ্যালয়,রাস্তাসহ সার্বিক উন্নয়নের দাবী তুলে ধরেন। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান