ইসলামপুরে বঙ্গবন্ধু’র জন্ম শত বার্ষিকী উদযাপন

S M Ashraful Azom
ইসলামপুরে বঙ্গবন্ধু’র জন্ম শত বার্ষিকী উদযাপন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্র অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের আয়োজন দুইদিন ব্যাপী ক্ষণগণনা উদ্বোধন ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং শত বর্ষ উদযাপনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে এ উপলক্ষে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড,জামান আব্দুন নাছের বাবুল, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,এএসপি মোঃ সুমন মিয়া, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক এড,আঃ সালাম, পৌর মেয়র আঃ কাদের শেখ,উপাদক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ।

এর আগে শুক্রবার স্বদেশ প্রত্যবর্তন দিবস  উদযাপনে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলা কাউন্ট ডাউন্ড ক্ষণগণনা স্পটে এসে শেষ হয়। স্থানীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল সুইচ টিপে মুজিববর্ষের ক্ষণগণনা কাউন্ট ডাউন শুভ উদ্বোধন করেন।

এতে বিভিন্নস্তরের নেতৃবৃন্দ,  সরকারি কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ,জন প্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ অংশ নেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান