আগামী ৪ ফেব্রুয়ারি খালেদার নাইকো দুর্নীতি মামলার শুনানি

S M Ashraful Azom
আগামী ৪ ফেব্রুয়ারি খালেদার নাইকো দুর্নীতি মামলার শুনানি
সেবা ডেস্ক: বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৪ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছে আদালত।

মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলার অন্যতম আসামি খালেদা জিয়া হাসপাতালে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেনি। সেজন্য তার আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে বিচারক আবেদন মঞ্জুর করে শুনানির নতুন দিন ধার্য করেন।

মামলাটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের এজলাসে বিচারাধীন রয়েছে।

প্রসঙ্গত, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন। ২০০৮ সালের ৫ মে এই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এসএম সাহেদুর রহমান।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান