আগামী ২৪ জানুয়ারি ২০তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

S M Ashraful Azom
আগামী ২৪ জানুয়ারি ২০তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
সেবা ডেস্ক: এ মাসের ২৪ তারিখে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা) আয়োজনে ২০তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ বছর জর্ডানের প্রখ্যাত ক্বারী শাইখ সামিহ আল আসামেনাহ, মিসরের শাইখ আদিল আল বায, ইরানের ক্বারী কারীম মানসূরি, মরক্কোর শাইখ আহমাদ আল খালদী, তুরস্কের ক্বারী হুসাইন তুরকান, মালয়েশিয়ার ক্বারী ওয়ান আইনুদ্দীন হিলমী এবং থাইল্যান্ডের ক্বারী মুয়ায মুস্তফা সম্মেলনে অংশগ্রহণ করবেন।

ইক্বরা বিগত ২৯ বছরে ১৯বার আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করেছে। সভাপতিত্ব করবেন ইক্বরার বর্তমান সভাপতি ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।

অনুষ্ঠানটি সকাল ৯টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান