আগামী মাসের মাঝামাঝি সময়ে পেঁয়াজের দাম কমে আসবে- বাণিজ্য মন্ত্রী

S M Ashraful Azom
আগামী মাসের মাঝামাঝি সময়ে পেঁয়াজের দাম কমে আসবে- বাণিজ্য মন্ত্রী
কুড়িগ্রাম প্রতিনিধি: আগামী মাসের মাঝামাঝি সময়ে পেঁয়াজের দাম কমে আসবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। রোজায় নিত্যপ্রয়োজনিয় জিনিসসহ পেঁয়াজের দাম সহনশীল রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি  উৎসবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি উৎসবের আলোচন সভায় উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি।

উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ্য সদস্য আছলাম হোসেন সওদাগার, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, জেলা প্রশাসক সুলতানা পারভীন, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবি চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা অংশ গ্রহণে বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।

আগামিকাল কন্ঠশিল্পি সালমা সহ বিভিন্ন শিল্পির অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে সকালে বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান