বকশীগঞ্জে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিলেন ইউএনও

S M Ashraful Azom
বকশীগঞ্জে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিলেন ইউএনও
ফাইল ফটো
সেবা ডেস্ক: আগামী ৩ ফেব্রুয়ারি থেকেদ সারাদেশে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এর আগেই শিক্ষা মন্ত্রণালয় আগামী ২৫ জানুয়ারি থেকে সারাদেশের সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার আহ্বান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

আজ সোমবার তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টারগুলোর কার্যক্রম বন্ধ রাখতে প্রতিষ্ঠান প্রধানকে শিগগিরই চিঠি দেওয়া হবে।

সরকারি নির্দেশনার পরও যদি কোন কোচিং সেন্টার চালু রাখা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান