আখেরি মোনাজাত উপলক্ষে যেসব রাস্তা বন্ধ থাকবে আজ

S M Ashraful Azom
আখেরি মোনাজাত উপলক্ষে যেসব রাস্তা বন্ধ থাকবে আজ
সেবা ডেস্ক: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ রোববার। এরই মধ্যে ৬৪ জেলার মুসল্লিরা ইজতেমার মাঠে আসতে শুরু করেছেন মোনাজাতের উদ্দেশে। তাই প্রথম পর্বের আখেরি মোনাজাতকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

আজ রোববার ভোর চারটা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত এবং কালীগঞ্জের পূবাইল মিরের বাজার হতে স্টেশন রোড পর্যন্ত রাস্তার পাশে যেসব লিংক রোড আছে তা বন্ধ থাকবে।

এদিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ইজতেমার ময়দান পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে যে সব লিংরোড খোলা রয়েছে এর থেকে যাতে কোনো ধরনের যানবাহন মহাসড়কে উঠতে না পারে তার জন্য নেয়া হয়েছে পুলিশি ব্যবস্থা।

গাজীপুরের পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এই মহাসড়কগুলোতে মুসল্লিদের কোনো ধরনের ভোগান্তিতে না পড়তে হয় তার জন্য প্রশাসন থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান