দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়ন যুবমহিলা লীগের কমিটি গঠিত

S M Ashraful Azom
দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়ন যুবমহিলা লীগের কমিটি গঠিত
সেবা ডেস্ক: জামালপুর জেলার দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়ন যুবমহিলা লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে ৩১ জানুয়ারি ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মোছা. নাসরিন সুলতানা বুলি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফতেহুল বারী আকন্দ।

চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দোজাহান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা ও দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, চর আমখাওয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবুশামা আকন্দ প্রমুখ।

সভায় আলোচনা সাপেক্ষে মোছা. সুফিয়া খাতুনকে সভাপতি ও মোছা. চায়না বেগমকে সাধারণ সম্পাদক এবং মোছা. খুর্শিদা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান