শেরপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

S M Ashraful Azom
0
শেরপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবাষির্কী পলিত হয়েছে। জেলা কালেক্টরেট চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুরু হয় বর্ণাঢ্য র‌্যালি।
জেলা প্রশাসক আনারকলি মাহবুরের নেতৃত্বে র‌্যালিটি জেলা কালেক্টরেট চত্তর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন করে।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের তুলশিমালা হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মশিহুর রহমান সোহেলের সঞ্চলনায় ও অতিরিক্ত জেলা  ম্যাজিস্ট্রেট নমিতা রানী দে এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম (উপসচিব)।

এসময় বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা.মোবারক হোসেন, বিটিভির জেলা প্রতিনিধি দেবাষীশ ভট্রাচার্য, বেসরকারী মাদকাশক্তি নিরাময় কেন্দ্র সজনের চেয়ারম্যান মেহের খান অপু প্রমুখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top