ইউক্রেনের বিমানে হামলা: কারণ জানালো ইরান

S M Ashraful Azom
ইউক্রেনের বিমানে হামলা কারণ জানালো ইরান
সেবা ডেস্ক: অবশেষে ইউক্রেনের বিমান ভূপাতিত করার কথা স্বীকার এবং কারণ জানিয়েছে ইরান সেনাবাহিনী। শনিবার সকালে এক বিবৃতিতে জেনারেল স্টাফ এ তথ্য জানিয়েছে।

বিমানটিতে হামলার দুটি কারণও উল্লেখ করেছে তারা। এর একটি হচ্ছে, রাডারে অত্যধিক সংকেত এবং অপরটি হচ্ছে যুক্তরাষ্ট্র কর্তৃক সামরিক আগ্রাসনের আশঙ্কা।

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতি থেকে জানা গেছে, ইউক্রেনের ওই বিমানটি ইরানের সেনাবাহিনীর একটি স্পর্শকাতর স্থাপনার দিকে এগিয়ে আসছিল। এ কারণেই অনিচ্ছাকৃত এই হামলা চালানো হয়।

বিবৃতিতে ইরান সেনাবাহিনী আরো জানায়, ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর কিছুক্ষণের মধ্যেই রাডার বারবার সংকেত দিচ্ছিল। যুক্তরাষ্ট্র হামলার আশঙ্কায় সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা নেয়া হয়েছিল।

এর আগে, বুধবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খামেনি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান। বিমানটিতে ১৭৬ যাত্রী ছিল। বিমানটিতে থাকা অধিকাংশ আরোহীই ইরানি এবং ইরানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ছিল।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান