সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যা

S M Ashraful Azom
সরিষাবাড়ীতে সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যা
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে সব্জি বিক্রেতা নূরুল ইসলাম (৬৫)কে পিটিয়ে হত্যা করেছে। শুক্রবার সকাল ১১টার দিকে ভাটারা বাজারে ঘটনাটি ঘটে। বাজার ইজারাদারকে খাজনার টাকা কম দেয়ার অভিযোগে পিটিয়ে হত্যার খবরটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত নূরুল ইসলাম মল্লিকপুরের আব্দুল জব্বারের ছেলে বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাজারের খাজনার টাকা কম দেয়াকে কেন্দ্র করে তর্কবিতর্কের একপর্যায়ে সব্জি বিক্রেতা নূরুল ইসলাম ও ইজাদার বেলাল ও লাভলুর সাথে হাতাতি হয়। ইজারাদারের লোকদের কিলঘুষিতে নূরুল ইসলাম মারা যান। খবর পেয়ে সরিষাবাড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর থেকে হত্যাকারি ইজারাদার বেলাল ও লাভলু গা ঢাকা দেয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান