কালেরকণ্ঠের ১০ বছর পূর্তি: শেরপুরে মুক্তিযোদ্ধা হিরোকে সম্মাণনা

S M Ashraful Azom
কালেরকণ্ঠের ১০ বছর পূর্তি শেরপুরে মুক্তিযোদ্ধা হিরোকে সম্মাণনা
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি : ‘দশে দশ’ শ্লোগানে ১০ জানুয়ারি শুক্রবার দৈনিক কালেরকন্ঠের ১০ বছর পূর্তি উৎসবে শেরপুরে শুভসংঘের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সম্মাণনা, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। বেলা ১১টায় শহরের পৌর নিউমার্কেট চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের রঘুনাথ বাজার বঙ্গবন্ধু স্কোয়ারের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন ঘড়ি প্রদক্ষিণ করে। এসময় র‌্যালিতে অংশগ্রহণকারীরা ‘কালেরকন্ঠের জন্মদিন, শুভ হোক শুভ হোক’, ‘শুভ শুভ শুভ দিন, কালেরকন্ঠের জন্মদিন’ শ্লোগান দেন।

র‌্যালিতে মুক্তিযোদ্ধা, শুভসংঘ শেরপুর জেলা কমিটির সদস্য, নবারুণ পাবলিক স্কুলের শিক্ষার্থী, বিডি ক্লিন, ডিস্ট্রক্ট ডিবেট ফেডারেশনের সদস্য এবং স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দরা অংশগ্রহণ করেন। পরে নিউমার্কেট বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাÐার আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো’কে সম্মাণনা প্রদান করা হয়।

এসময় নুতন প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযোদ্ধা হিরো’র গায়ে উত্তরীয় জড়িয়ে দেন শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান ও উদীচী জেলা সভাপতি তপন সারোয়ার। সম্মাণনার নগদ ১০ হাজার টাকা তুলে দেন শুভসংঘ শেরপুর জেলা কমিটির সভাপতি মানবাধিকার কর্মী শামীম হোসেন ও সধারণ সম্পাদক রক্তযোদ্ধা সোহেল রানা। কালেরকন্ঠের শেরপুর প্রতিনিধি হাকিম বাবুল ও নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগের আহŸায়ক শিক্ষাবিদ আবুল কালাম আজাদ বীর মুক্তিযোদ্ধা হিরো’র হাতে সম্মাণনার স্মারক ক্রেস্ট তুলে দেন।

এ উপলক্ষে শুভসংঘ শেরপুর জেলা কমিটির সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সম্মাণনাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সুরুজ, মুক্তিযোদ্ধা শহিদুর রহমান একাত্তুরের যুদ্ধদিনের স্মৃতিচারণ করেন।

বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, শেরপুর মডেল গার্লস ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারোয়ার, বিডি ক্লিন সমন্বয়ক আল আমিন রাজু, শিক্ষর্থী হাদিউলর ইসলাম, সাংবাদিক হাকিম বাবুল, সোহেল রানা প্রমুখ। পরে ১০ জানুয়ারি জন্মগ্রহণকারি শিশু শিক্ষার্থী হাসিন জাফিরকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সম্মাণনাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো।

অনুষ্ঠানমালায় অংশগ্রহণকারী অতিথি ও শুভাকাংখীদের কেক ও সন্দেশ দিয়ে আপ্যায়িত করা হয়।

সম্মাণনার প্রতিক্রিয়ায় মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো বলেন, কালেরকন্ঠ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। মুক্তিযোদ্ধার সম্মাণনার মধ্য দিয়ে সেকথাই আবারো প্রমাণিত করেছে। তিনি বলেন, আমারা যুদ্ধ করে পরাধীন দেশকে স্বাধীন করেছি। এখন নতুন প্রজন্মকে আহŸান জানাই, তাদেরকে ঘুষ-দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ করতে। তবেই স্বাধীনতার সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান