কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখার সবাইকে বদলি

S M Ashraful Azom
0
কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখার সবাইকে বদলি
সেবা ডেস্ক: সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার একজন সার্ভেয়ারকে বিপুল পরিমাণ অর্থসহ আটক করেছে কক্সবাজারের আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলার ভূমি অধিগ্রহণ শাখার সব কর্মচারিকে তাৎক্ষণিক বদলি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যে আদেশ দিয়েছেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

আজ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত ৩০ জন কর্মকর্তাকে বদলি করা হয়। এর মধ্যে ৪ জন অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, ৭ জন কানুনগো ও ১৯ জন সার্ভেয়ার রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তারা আগামী ৫ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

এছাড়াও, পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষে সার্বিক দায়-দায়িত্ব নিরূপণ করে প্রতিবেদন দাখিলের জন্য চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে ভূমি মন্ত্রণালয় থেকে পত্র প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, বিপুল পরিমাণ অর্থসহ আটকের ঘটনায় আরো দুই সার্ভেয়ার এখনো পলাতক রয়েছে, যাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া র‍্যাব-১৫ জানিয়েছে, তারা ঘুষ লেনদেনের জন্য একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সন্ধান পেয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top