মিয়ানমারকে সহযোগিতা স্থগিত ঘোষণা দিলো জার্মানি

S M Ashraful Azom
0
মিয়ানমারকে সহযোগিতা স্থগিত ঘোষণা দিলো জার্মানি

সেবা ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ফিরিয়ে না নেয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে উন্নয়ন সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছেন জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার।
বৃহস্পতিবার ঢাকার জার্মান দূতাবাস থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকার জার্মান দূতাবাস জানায়, জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার ২৬ ফেব্রুয়ারি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যান। তিনি সেখানে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে ফিরিয়ে না নেয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে উন্নয়ন সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেন।

জার্মান উন্নয়ন মন্ত্রী ২৫ ফেব্রুয়ারি ঢাকায় আসেন। ঢাকা সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। তিনি গাজীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেন। এছাড়া তিনি পোশাকশিল্প শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক করেন।

জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. গ্রেড মুলার দু’দিন সফর শেষে ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ত্যাগ করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top