ইলিশ আহরণে শীর্ষ বাংলাদেশ

S M Ashraful Azom
0
ইলিশ আহরণে শীর্ষ বাংলাদেশ
সেবা ডেস্ক: বিশ্বের ইলিশ আহরণকারী দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বের মোট ১১টি দেশ ইলিশ আহরণ করে। এরমধ্যে ইলিশ উৎপাদনের ৮০ শতাংশই আহরণ করে বাংলাদেশ।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০তম বৈঠকে এসব তথ্য জানানো হয়।

ইলিশের বিচরণ এখন শুধু চাঁদপুর, বরিশাল এবং ভোলায়ই সীমাবদ্ধ নয়। রাজশাহী, রংপুর এবং বৃহত্তর সিলেটে বিভিন্ন নদ-নদী ও হাওরে ইলিশ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বৈঠকে মৎস্য অধিদফতরে ২০১৮-১৯ অর্থবছরে বাজেট বরাদ্দের পরিমাণ, প্রতিষ্ঠানভিত্তিক ব্যয়ের পরিমাণ এবং অধিদফতর কর্তৃক কাজের সফলতা ও অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার সাভারের জনবল নিয়োগ এবং হালনাগাদ অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকের শুরুতে গবেষণাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) একুশে পদকে ভূষিত হওয়ায় কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানানো হয়। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নাজমা আকতার, শামীমা আক্তার খানম এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top