অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত মুহিত ও আমিরাতে নতুন হাইকমিশনার জাফর

S M Ashraful Azom
0
অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত মুহিত ও আমিরাতে নতুন হাইকমিশনার জাফর
সেবা ডেস্ক: অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দেশটির রাজধানী ভিয়েনার জাতিসংঘ অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত মো. আবু জাফরকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।

পাশাপাশি ডেনমার্কে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবদুল মুহিতকে অস্ট্রিয়া রাষ্ট্রদূত এবং ভিয়েনার জাতিসংঘ অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৯১ ব্যাচের কর্মকর্তা মো. আবু জাফর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের প্রিস্টন ইউনিভার্সিটি থেকে ব্যাংকিং ও ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। এরপর তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট শেষ করেন।

কূটনীতিক হিসেবে মো. আবু জাফর বাংলাদেশের হেগ, করাচি, লস অ্যাঞ্জেলস ও দুবাই মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

মো. আবদুল মুহিত বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৯৩ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কূটনীতিক হিসেবে গত ২৭ বছরে মুহিত বাংলাদেশের কুয়েত, রোম, দোহা, নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top