বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধার সপ্তম জেলা সন্মেলন

S M Ashraful Azom
বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধার সপ্তম জেলা সন্মেলন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা সপ্তম জেলা শাখার সন্মেলন আজ ৭ ফেব্রয়ারী শুক্রবার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতেই পাবলিক লাইব্রেরী চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করেন যথাক্রমে গাইবান্ধা পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন এবং মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ড.মারুফা বেগম ও কানিজ রহমান পরে তারা সন্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এরপর একটি বর্নাঢ্য শোভাযাত্রা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ফিরে আসে। সেখানে গাইবান্ধা জেলা মহিলা পরিষদ সভাপতি আমাতুর নুর ছড়ার সভাপতিত্বে সন্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথি বৃন্দের মধ্যে পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, গাইবান্ধা পিটি আই সুপার মোছাম্মদ শামছিয়া আকতার, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কানিজ রহমান ও ড. মারুফা বেগম এবং জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ।

সন্মেলনেন জেলার সাতটি উপজেলার মহিলা পরিষদের বিপুল সংখ্যক কাউন্সিলর ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান