“রক্তে লেখা একুশ” - মোঃ ফরিদুল ইসলাম ফরিদ

S M Ashraful Azom
 “রক্তে লেখা একুশ” - মোঃ ফরিদুল ইসলাম ফরিদ
ভাষার জন্য জীবন দিলে
তোমরা কারা ভাই?
রফিক,শফিক,সালাম জুব্বার
আমার হৃদয়ে দিয়েছি ঠাঁই। 

তোমরা মনে নেবেনা আঘাত
ওদের কটুকথায়,
বুকের রক্তে রাঙ্গিয়েছো
সাহিত্যের পাতায়। 

তোমাদের মোরা রেখেছি স্মরণ
কভুও ভুলি নাই,
তোমরা আমার মায়ের সন্তান
আমাদের বড় ভাই। 

সব মানুষের মুখে মুখে
আছে তোমাদের কথা,
লাল রক্তে রাঙ্গানো লেখা
ইতিহাসের পাতা।

তোমাদের যেন ভুলে না যায়
বাংলাদেশের মানুষ,
তাইতো তোমরা রেখে গেছো
রক্তে লেখা একুশ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান