প্রশ্নফাঁসের গুজবে প্রতারিত হবেন না, বললেন শিক্ষামন্ত্রী দীপু মনি

S M Ashraful Azom
0
প্রশ্নফাঁসের গুজবে প্রতারিত হবেন না, বললেন শিক্ষামন্ত্রী দীপু মনি
সেবা ডেস্ক: এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি/সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, অনেকে প্রশ্নফাঁসের গুজব রটাচ্ছে। গুজবে কান দিয়ে কেউ প্রতারিত হবেন না। যারা গুজব ছড়ায় তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।
সোমবার সকালে তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রুখতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। এবার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। আগামীতেও হবে না।

এসএসসি পরীক্ষায় চলমান রাজনৈতিক পরিবেশের প্রভাব পড়বে না বলে জানিয়ে তিনি বলেন, একটি রাজনৈতিক দল হরতাল দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এসএসসি পরীক্ষা চলাকালে যদি এমন ঘটনা আবারো ঘটে, তাহলে শিক্ষার্থীদের দুশ্চিন্তার কিছু নেই। দেশে কোনো হরতাল হবে না। চলমান রাজনৈতিক পরিবেশের কোনো প্রভাব পড়বে না তাদের পরীক্ষায়।

উল্লেখ্য, এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের আওতায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী।

চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্র বৃদ্ধি পেলেও বাড়েনি শিক্ষার্থীর সংখ্যা। গতবারের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৭ হাজার ৫৫৪ জন। এবার ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন হাজার ৫১২টি কেন্দ্রে পরীক্ষা দেবে। বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষা দেবে ৩৪২ জন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top