সেবা ডেস্ক: এ সপ্তাহেই ঢাকার দুই সিটি নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটিতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটিতে আতিকুল ইসলাম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। রাতে রিটার্নিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।
এছাড়া দক্ষিণে ৫৪টি সাধারণ ওয়ার্ড ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ড এবং উত্তরে ৭৫টি সাধারণ ওয়ার্ড ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।