শতভাগ বিদ্যুৎ এলো ঝিনাইগাতী ও নকলা উপজেলায় (ভিডিও)

S M Ashraful Azom
শতভাগ বিদ্যুৎ এলো  ঝিনাইগাতী ও নকলা উপজেলায়
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী ও নকলা উপজেলা শতভাগ বিদ্যুতায়ন এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ দু’টি উপজেলাসহ দেশের ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনকালে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ তুলশীমালায় জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, জেলা পিডিবির নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ আলী হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান