
সেবা ডেস্ক: করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য রাজধানী ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) চারটি হটলাইন চালু করেছে।
চীনসহ পৃথিবীর কয়েকটি দেশে নোবেল করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় বাংলাদেশ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তারই ধারাবহিকতায় আইইডিসিআর এ চারটি হটলাইন চালু করলো।
করোনা ভাইরাস সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে নিচের হটলাইনগুলোতে ফোন করা যাবে।
হটলাইনগুলো হচ্ছে: ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।