কুর্মিটোলায় ভর্তি রোগীদের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি

S M Ashraful Azom
0
কুর্মিটোলায় ভর্তি রোগীদের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি
সেবা ডেস্ক: রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি থাকা চীন ফেরত ৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

সোমবার স্বাস্থ্য অধিদফতর আইইডিসিআর-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তাক হোসেন ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো বলেন, চীন থেকে মোট ৩১২ জন বাংলাদেশে ফেরত আসেন। এরমধ্যে হজ ক্যাম্পে রয়েছেন ৩০২ জন। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন একজন অ্যাটেনডেন্টসহ ৮ জন।  এছাড়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন একজন অ্যাটেনডেন্টসহ দু’জন। তাদের শরীরে করোনাভাইরাসের কোনো জীবাণু পাওয়া যায়নি।

মোস্তাক হোসেন বলেন, যারা হজ ক্যাম্পে ও হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের সবাইকে ১৪দিন পর্যবেক্ষণে রাখার পর ছাড়পত্র দেয়া হবে।

উল্লেখ্য গত ১ ফেব্রুয়ারি চীনে থাকা ৩১২ জন বাংলাদেশিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরত আনা হয়।

এদিকে, কফ থাকার কারণে গতকাল রাতে একজনকে আশকোনা হজ ক্যাম্প থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এরইমধ্যে জানানো হয়েছে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তি নেই।

করোনাভাইরাস সতর্কতায় এরইমধ্যে ১৯ সদস্যের কোয়ারান্টাইন ব্যবস্থাপনা কোর কমিটি গঠন করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top