
সেবা ডেস্ক: বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণের সময় এখন থেকে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার কোনো ধরনের অনুমতি ছাড়াই সঙ্গে রাখা যাবে। এ পরিমাণ ডলার সঙ্গে রাখতে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতি নেয়ার প্রয়োজন হবে না।
সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বিদ্যমান নিয়ম অনুযায়ী শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা দিয়ে যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনার সুযোগ রয়েছে। কিন্তু ৫ হাজার ডলার সঙ্গে নিতে কোনো প্রকার ঘোষণা দেয়ার প্রয়োজন ছিল না। এখন সেটা বাড়িয়ে ১০ হাজার ডলার করেছে।
তবে অপর এক নির্দেশনায় উল্লেখ করা আছে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার পর্যন্ত নিতে পারবেন যে কোনো ব্যক্তি।
এ ছাড়া শিক্ষা, চিকিৎসা বা সেমিনার সংক্রান্ত কোনো বিষয়ে বেশি খরচের প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এর চেয়ে বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা নেয়া যায়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।