শেরপুর সদর থানায় নবনির্মিত ডিউটি অফিসার কক্ষ উদ্বোধন

S M Ashraful Azom
0
শেরপুর সদর থানায় নবনির্মিত ডিউটি অফিসার কক্ষ উদ্বোধন
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর থানায় নবনির্মিত ডিউটি অফিসার কক্ষ “হৈমন্তী” ও ডিজিটাল কিউ মেশিন এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ ডিজিটাল কিউ মেশিনের মাধ্যমে শেরপুর সদর থানায় ডিজিটাল সেবার যাত্রা শুরু করা হল। সদর থানার আয়োজনে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম প্রধান অতিথি হিসেবে নবনির্মিত ডিউটি অফিসার কক্ষ “হৈমন্তী” ও ডিজিটাল কিউ মেশিন ফিতা কেটে উদ্বোধন করেন।

এসময় তিনি জানান, এই কিউ মেশিনের মাধ্যমে সদর থানায় সেবা নিতে আসা যেকোন ব্যক্তির পুলিশী সেবা গ্রহণ আরও দ্রæত ও সহজতর হবে। কিউ মেশিন উদ্বোধনী দিনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকজন নারী-পুরুষকে পুলিশী সেবা প্রদান করা হয়। এসময় এসব সেবা প্রার্থীরা ভোগান্তি ছাড়া সহজভাবে পুলিশি সেবা পাওয়া সন্তোষ প্রকাশ করেন।

ডিজিটাল কিউ মেশিন উদ্বোধনকালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম গণমাধ্যম কর্মীদের বলেন, ময়মনসিংহ রেঞ্জের চার জেলার মধ্যে শেরপুর জেলার সদর থানায় প্রথম ডিজিটাল কিউ মেশিনের মাধ্যমে জনগণের সেবার মান উন্নয়নে পুলিশী সেবাকে আরো গতিশীল করবে। এছাড়াও তিনি পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত গণমাধ্যমকর্মীদের আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌস, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ওসি তদন্ত মনিরুল আলম ভূঁইয়া, জেলা গোয়েন্দা শাখা ডিবি (ওসি) মোঃ মোখলেছুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, ট্রাফিক ইন্সপ্টেক্টর জাহাঙ্গীর আলম, অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারী, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top