‘মুজিববর্ষ স্মারক ঋণ’ চালু করতে যাচ্ছে জনতা ব্যাংক

S M Ashraful Azom
0
‘মুজিববর্ষ স্মারক ঋণ’ চালু করতে যাচ্ছে জনতা ব্যাংক
সেবা ডেস্ক: বাংলাদেশে দারিদ্র বিমোচন কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘মুজিববর্ষ স্মারক ঋণ’ কর্মসূচি চালু করতে যাচ্ছে জনতা ব্যাংক। এর আওতায় শিক্ষিত দরিদ্র বেকার যুবক-যুবতীদের স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দেয়া হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে জনতা ব্যাংক বিশেষ এই ঋণ কর্মসূচি চালু করছে।
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মদিনে ‘মুজিববর্ষ স্মারক ঋণ’ আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। চলতি বছর এটি চালু হলেও পরবর্তীতে এই ঋণ কর্মসূচি অব্যাহত থাকবে।

সোমবার জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবদুস সালাম আজাদ  এ তথ্য জানান।

তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর যে অর্থনৈতিক দর্শন ছিল, সেটাকে সামনে রেখে মুজিববর্ষে আমরা এই ঋণ কর্মসূচি চালু করতে যাচ্ছি। শিক্ষিত দরিদ্র যুব জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই ঋণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য।

তিনি আরো বলেন, ঋণ কর্মসূচির আওতায় ঋণ গ্রহীতা সহজশর্তে সর্বোচ্চ ২ লাখ টাকার ঋণ নিতে পারবেন। পাঁচ বছরের মধ্যে ৬০ কিস্তিতে তাকে ঋণ পরিশোধ করতে হবে।

ঋণ গ্রহীতাকে ঋণ গ্রহণের সময় ব্যাংকে এসএসসি পাসের সনদ জমা রাখতে হবে অর্থ্যাৎ ঋণগ্রহীতাকে ন্যুনতম এসএসসি পাস হতে হবে। এছাড়া ঋণগ্রহীতার বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৩৫ বছর।

আবদুস সালাম বলেন, জাতির পিতার শততম জন্মদিনে অন্তত এক’শ ঋণগ্রহীতার হাতে ঋণের অর্থ তুলে দিতে চাই। সারাদেশে সব শাখা থেকে এই ঋণ বিতরণ করা হবে।

তিনি আরো জানান,ঋণগ্রহীতা যুবক-যুবতী ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসা,মাছের বা মুরগীর খামার,গরু পালনসহ অন্যান্য কৃষি উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে পারবে। এর মাধ্যমে শিক্ষিত যুবকরা যেমন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে এবং কর্মসৃজনের সুযোগ তৈরি হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top