জামালপুর জেলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা

S M Ashraful Azom
জামালপুর জেলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম ও সিনিয়র ক্যামেরাপার্সন শেখ জালালের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে জামালপুর জেলা প্রেসক্লাব।

বুধবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় জামালপুর জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক উৎপল কান্তি ধর, সাধারণ সম্পাদক ও দিনকালের সাংবাদিক মুকুল রানা, যায়যায়দিনের ইউসুফ আলী, নিউজ টুডে’র এম সুলতান আলম, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, যমুনা টিভি ও দেশ রুপান্তরের শোয়েব হোসেন, নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন, মাই টিভির শামীম আলম, বিজয় টিভির জুলের রানা, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা প্রমুখ।

এ সময় বক্তারা নিউজ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম ও সিনিয়র ক্যামেরাপার্সন শেখ জালালের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনায় কোন বিচার না হওয়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনা বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান