সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের স্ত্রী নিহত

S M Ashraful Azom
সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের স্ত্রী নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত মাকসুদা বেগম শান্তি
জামালপুর প্রতিনিধি : বহুল প্রচারিত পত্রিকা দৈনিক মানবজমিনের সরিষাবাড়ী প্রতিনিধি এম এ রউফের স্ত্রী মাকসুদা বেগম শান্তি (৪২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া নিজবাড়িতে জানাযা নামাজ শেষে দাফন করা হয়।

শুক্রবার রাত ১০টার দিকে তিনি স্বামীর মোটর সাইকেলযোগে সদর উপজেলার নরুন্দি বাবার বাড়িতে ফেরার পথে চলন্ত মোটর সাইকেলের পেছন থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ষোষনা করেন।

সাংবাদিকের স্ত্রীর অকাল মৃত্যুতে সরিষাবাড়ীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি ব্যক্ত করেছেন।
ছবি (০২): সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী মাকসুদা বেগম।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান