শ্রীবরদীর গারো পাহাড়ে বন্যহাতির হামলায় এক যুবক নিহত

S M Ashraful Azom
শ্রীবরদীতে বন্যহাতির হামলায় এক যুবক নিহত
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীর সীমান্ত এলাকার গারো পাহাড়ে বন্যহাতির হামলায় নাজমুল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। (৮ ফেব্রুয়ারি) শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার কর্ণঝোড়ার বষ্টিমপাড়ার পাশে ১০৮৯ ও ১০৯০ সীমানা পিলার সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন বষ্টিমপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,  প্রতিদিনের ন্যায় আজো নাজমুল হোসেন পাহাড় থেকে গরু আনতে যায়। এ সময় বষ্টিমপাড়ার পাশে ১০৮৯ ও ১০৯০ সীমানা পিলারের পাশে একদল বন্যহাতি তাকে তাড়া করে। এক পর্যায়ে মাটিতে পড়ে বন্যহাতির কবলে পড়ে নাজমুল হোসেন।

এতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে বন্যহাতি ঘটনাস্থল থেকে সরে গেলে আশপাশের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ জুয়েল রানা বলেন, বন্যহাতির দল পাহাড়ের ঝোপে লুকিয়ে ছিল। এ সময় সে গরু আনতে গেলে বন্যহাতির দল তার ওপর হামলা করে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় ওই এলাকায় বিরাজ করছে বন্যহাতির আতংক।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান