খুলনা জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
খুলনা জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত
সেবা ডেস্ক: খুলনা জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ৭.৩০ মিনিটে খুলনা শিরোমনিস্থ নতুন পুলিশ লাইন্সে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন মোঃ নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার(উত্তর)।

কিট প্যারেডে খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম সালাম গ্রহণ করেন।

পরে কিট প্যারেডে পুলিশ সুপার জেলা পুলিশের সকল পুলিশ সদস্যদের সরকারি ইউনিফর্ম,বেল্ট,হ্যান্ড কাপ,সুজ,অস্ত্র,গুলি সহ আনুষাঙ্গিক সরকারি জিনিস পত্র পরিদর্শন করেন।এসময় পুলিশ সদস্যদের চুল-দাড়ি ও রুচিসম্মত গেটআপ আছে কিনা তা পর্যবেক্ষণ করেন।

এসময় কিট প্যারেডে অংশ নেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার(ডিএসবি) জনাব আনিচুর রহমান,খুলনা বি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: সজিব খান,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান(ক – সার্কেল) ,অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) মোঃ আব্দুল্লাহ বিন কালাম,অতিরিক্ত পুলিশ সুপার সদর এএনএম ওয়াসিম ফিরোজ, ডি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, পুলিশ লাইন্সের আর.ও সহ পুলিশ লাইন্সের সকল স্থরের পুলিশ সদস্যগণ মাস্টার প্যারেডে অংশ গ্রহণ করেন।

মাস্টার প্যারেডে সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সের সামগ্রীক বিষয়াবলী পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করতে গিয়ে তিনি প্যারেডের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
পরবর্তীতে তিনি খুলনা জেলা পুলিশের ব্যবহৃত মটরযানসমূহ পর্যবেক্ষণ করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top