
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক কেন্দ্রীক সেবা প্রদান কারী ও সেবা গ্রহণকারীদের মধ্যে মুখোমুখি সভা সোমবার দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে।
কেয়ার বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি সংস্থা ইএসডিও’র সৌহার্দ্য-৩ কর্মসূচির আয়োজনে এবং ইউএসএআইডি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে মুখোমুখি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দীর সভাপতিত্বে মুখোমুখি সভায় এ সময় বক্তব্য রাখেন ইএসডিও-৩ কর্মসূচির টেকনিক্যাল অফিসার রায়হান কবীর, টেকনিক্যাল অফিসার মোর্শেদা সুলতানা, ইউপি সদস্য সবুজ মিয়া প্রমুখ ।
মুখোমুখি সভায় বিনোদরচর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা নিয়ে সার্বিক তথ্য নিয়ে উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার রায়হান কবীর।
উন্মুক্ত আলোচনায় এই কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সমস্যা তুলে ধরেন সেবা গ্রহিতারা। ওষুধ সংকটের বিষয়টিও উঠে আসে। ভবিষ্যতে সমস্যা গুলো কিভাবে মোকাবেলা করা যায় এবং স্বাস্থ্যসেবার মান যাতে আরো বৃদ্ধি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।