সরকারী ইসলামপুর কলেজ রোভার দলের আয়োজনে পিঠা পুলি উৎসব

S M Ashraful Azom
সরকারী ইসলামপুর কলেজ রোভার দলের আয়োজনে পিঠা পুলি উৎসব
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : পিঠা-পুলি বাঙালির অতি পরিচিত খাবার। তাইতো পাটি সাপটা, রস কদম, দুধ পুলি, ভাপা, পাকানপিঠা সহ নানান প্রকারের পিঠার নাম শুনলে জিহবাই জল চলে আসবে যে কারো।
কিন্তু আধুনিকায়নের নামে ফাস্টফুডের আগ্রাসনে নিজস্ব সেই খাদ্য ও সংস্কৃতি আজ বিলুপ্তির পথে। নিজস্ব সেই ঐতিহ্যের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবার মুজিব বর্ষে মেতে উঠুন পিঠা পুলির উৎসবে এই আলোকে জামালপুরের সরকারী ইসলামপুর কলেজ রোভার ওগার্ল ইন রোভার দলের আয়োজন করে পিঠা পুলি উৎসব।

রবিবার দিনব্যাপী এ পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না। এতে সরকারী ইসলামপুর কলেজের উপাধ্যক্ষ শিক্ষাবীদ ফরিদ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। তিনি বলেন- ‘পিঠা-পুলি তৈরিতে ইসলামপুরের পুরাতন ঐহিত্য রয়েছে। আর এ ঐতিহ্যকে ধরে রাখতে পিঠা উৎসবের আয়োজন।

‘পিঠা উৎসবে ভাপা, চিলত, ছিটা, ঝুনি, সাকুর, মালপুয়া, পাটি সাপটা, রস কদম, পিংগার, পানপুয়া, টিকেট, চকলেট, গোলাপ, পাটি সাফটা, গাজরের পিঠা, আলুর স্টিক পিঠা, ঝাল টিঠা, জামাই পিঠা, চিতল পিঠা, শিমের ফুল পিঠা, নারকেল পিঠা, লাভপিঠা, ছিটা পিঠা ডোনাটা, দুধ পুলি, ভাজা পুলি পিঠা স্টল পরিদর্শনে,ছাত্রলীগ সভাপতি রকিব চৌধুরী,সাধারণ সম্পাদক আলহাজ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান