জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকে “পুষ্টি বাগান” পরিদর্শন

S M Ashraful Azom
জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকে “পুষ্টি বাগান” পরিদর্শন
দেওয়ানগঞ্জ প্রতিনিধি:  জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর কমিউনিটি ক্লিনিকে গতকাল রবিবার  ৯ ফেব্রুয়ারি পুষ্টির বাগান পরিদর্শন করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে,  উন্নয়ন সংঘ বাস্তবায়নে, জামালপুরের দেওয়ানগন্জ্ঞ উপজেলা,ডাংধরা ইউনিয়নের, জোয়ানেরচর  কমিউনিটি ক্লিনিকে স্থাপনকৃত পুষ্টি বাগান পরিদর্শন করা হয়। অতি যত্নের সহিত পুষ্টি বাগানে বেড করা হয়েছে, যা অতি দর্শনীয়।

পুষ্টি বাগান পরিদর্শন করেন দায়িত্ব প্রাপ্ত  সিএফ মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)।

আরও উপস্থিত ছিলেন পিডিএইচ ভলান্টিয়ার মোছাঃ মিনারা খাতুন, সিএনপি মোছাঃ শরিফা খাতুন, সিএনপি মোছাঃ আমিরন খাতুন।

পুষ্টি বাগানে যেসব গাছ লাগানো হয়েছে

★ লিচু গাছ
★ লেবুগাছ
★ পেয়ারা গাছ
★ পেঁপে গাছ
★ জামরুল গাছ
★ কামরাঙ্গা গাছ সহ বিভিন্ন ধরনের ফলের গাছ।
আরও লাগানো হয়েছে
★ গোলাপ ফুল সহ বিভিন্ন ধরনের ফুলের গাছ।

এছাড়াও লাউ, কুমড়া, লাল শাক, পুইশাক, ডাঁটাশাক, ঢেরশ সহ বিভিন্ন শাক সবজি লাগানো হয়েছে।
উক্ত ক্লিনিকের আওতাধীন কিশোরী ক্লাবের সদস্য গণ পুষ্টি বাগান পরিচর্যা করবেন এবং উহা ভক্ষণ করিবেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান