সিটি কলেজে ইভিএম এর মাধ্যমে ভোট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

S M Ashraful Azom
সিটি কলেজে ইভিএম এর মাধ্যমে ভোট দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-র ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোট প্রদান করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ইলেক্ট্রোনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট দিয়েছেন। খবর বাসস'র

এর আগে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকাল ৭টা ৫৫ মিনিটে সিটি কলেজে পৌঁছান। পরে তিনি প্রথম ভোটার হিসেবে কেন্দ্রের ২৪১ নন্বর কক্ষে গিয়ে ভোট প্রদান করেন।

ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ঢাকা উত্তর সিটিতে মেয়র ও কাউন্সিলর পদে ৪৭০ জন মনোনয়নপত্র দাখিল করলেও চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩৩৪ জন। বাকি ১৩৬ জনের অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বর্তমানে মেয়র পদে ৬ জন, ৫৪টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে ২৫১ জন কাউন্সিলর ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ডে ৭৭ জন নারী কাউন্সিলর প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটিতে ৭ জন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা সবাই চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এই সিটির ৭৫টি ওয়ার্ডে ৩২৬ জন ও সংরক্ষিত ২৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটের মাঠে লড়াই করছেন ৮২ জন প্রার্থী।

জানা গেছে, দুই সিটিতে মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ২৮ লাখ ৪৩ হাজার ৮ জন ও নারী ভোটার ২৬ লাখ ২০ হাজার ৪৫৯ জন। সিটি করপোরেশনের হিসেবে ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার রয়েছে ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন, যার মধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন ও নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

অন্যদিকে দক্ষিণ সিটিতে ভোটার সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন, যার মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ জন ও নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

এদিকে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে জন্য মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা উত্তর সিটিতে ২৭ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৫৪টি টিম, পুলিশ ও এপিবিএনের সমন্বয়ে ৫৪টি মোবাইল ফোর্স, ১৮টি স্ট্রাইকিং ও ২৭টি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স মাঠে নেমেছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান