রংপুর গঙ্গাচড়ায় প্রতিবন্ধী নারী‌দের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

S M Ashraful Azom
রংপুর গঙ্গাচড়ায় প্রতিবন্ধী নারী‌দের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত
সেবা ডেস্ক: রংপুর গঙ্গাচড়া উপ‌জেলা প্রতিবন্ধী নারী‌দের ত্রৈমা‌নিক সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডাব্লিউ) ও শাপলা প্রতিবন্ধী নারী পরিষদের এর উদ্যোগে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় গঙ্গাচড়া নিউ স্টারপাড়া ডিপিও অফিসে ডিপিও এবং সিএসও’র সাথে সেল্প হেল্প গ্রুপ সদ্যদের ত্রৈমাসিক সভা  আয়োজন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন শাপলা প্রতিবন্ধী নারী পরিষদ এর সভাপ‌তি মোছাঃ শাহানা আক্তার চায়না, উক্ত সভায় এনজিও এবং সিএসও প্রতিনিধিদের মধ্যে অংশগ্রহণ করেন খালেদা আক্তার, ইউনিয়ন সমন্বয়কারী, দি হাঙ্গার প্রজেক্ট, মোঃ নুরুজ্জামান, শিক্ষক, গংগাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মোঃ শরিফুজ্জামান, সভাপতি, চেংমারী পুরাতন জামে মসজিদ, মোছাঃ শরিফা খাতুন, সহকারী শিক্ষক, প্রাইম রেসিডেন্সিয়াল স্কুল, ডাঃ নাজনীন নাহার, প্রাক্তন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, গংগাচড়া, মোঃ আব্দুর রহমান, উপজেলা ভূমি অফিস ও মোঃ শামীম মিয়া, সমাজসেবক।সভা পরিচালনা করেন আফরোজা সুলতানা, প্রোগ্রাম অফিসার, এনসিডিডাব্লিউ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান